জীবনের Success কি?
জীবনের Success কি?
কোন এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া একটি অসাধারণ চিঠি :
যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের "Success"!
যখন হাঁটতে শিখলাম মনে হল এটাই success!
যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success!
এরপর স্কুলে গেলাম, শিখলাম first/এক হওয়াটা বা সবার চেয়ে বেশি নম্বর পাওয়াই success!
এরপর বুঝলাম, না, আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটাই success!
এরপর ভুল ভাঙল, বুঝলাম উচ্চমাধ্যমিকে আমার এই রেজাল্টটা ধরে রাখাই হলো success!
এখানেই শেষ নয়, এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কোনো জায়গায় চান্স পাওয়াটাই success, যেটা পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে।রোজগার ভালো হওয়াটাই success.
আরো বুঝলাম যে, পড়া শেষে একটা ভালো চাকরী পাওয়া এবং অনেক রোজগার করাটাই success বা সফলতা।
এরপর বুঝলাম, নিজের টাকায় একটি ছোট ভালো বাড়ি করাই success।
পরে বুঝলাম, সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই হলো আসল success বা সফলতা।
আবার ভুল ভাঙল, এরপর দেখলাম ভাল দেখে একটা বিয়ে করে সুখে-সংসার করাটাই হলো আসল success।
এক বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালো ভাবে বড় করাটাই success, ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই success বা সফলতা, মেয়ে হলে একটা ভালো ফ্যামেলীর ভালো চাকুরীর ছেলের সাথে তাকে বিয়ে দেওয়াটাই successবা সফলতা।
| Follow |
এরপর এলো আমার রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক investment করে utilization করতে পারাই success!
এরপর যখন সবাই মিলে আমার লাশ একাকী কবরে রেখে মাটি চাপার প্রস্তুতি নিল, মরার একটু আগেই বুঝলাম, পৃথিবীতে success বলে কোন কিছুই স্থায়ী লক্ষ্য নেই!
পুরোটাই এগিয়ে যাওয়ার জন্য নিজের তৈরী করা একটা competition। যার মূলে আছে আকাশ ছোঁয়া আকাঙ্খা, যা কখনোই পূর্ণ হবার নয়।
তখন বুঝতে পারলাম এর থেকে জীবনের প্রতিদিন বা প্রতিটা মূহুর্ত আনন্দের সঙ্গে-সঙ্গে সুস্থ থাকা ও অন্যের জন্য কাজ করতে পারাই success বা সফলতা এর মূল লক্ষ্য হলে অনেক ভালো হতো!
কিন্তু এটা বুঝতে অনেক দেরী করে ফেলেছি।
জীবন কে খুঁজুন, জীবন কে বুঝুন!
নিজেকে ভালবাসুন।
অন্যদের সম্মান দিন, ভালবাসুন। বিশেষ করে যাদের ভালবাসার খুবই প্রয়োজন।
শেষ অবধি ভালবাসাপূর্ণ,ভালবাসার আনন্দঘন আর সুস্থ একটি জীবনযাত্রা সম্পন্ন করতে পারাই success বা সফলতা।
Comments
Post a Comment